খুলনা মহানগরীর বানরগাতী বাজারে অর্ধশত দোকান পুড়ে ছাই||খুলনার খবর২৪
![]() |
| ছবি-সংগৃহিত |
খুলনার খবর২৪|| খুলনা মহানগরীর বানরগাতী বাজারে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় অর্ধশত দোকান।
আজ বুধবার (১ এপ্রিল) রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রাত আড়াইটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
স্থানীরা জানান, মধ্যরাতে হঠাৎ বাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আরও ৩টি ইউনিট গিয়ে একসঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে বাজারের ছোট বড় মিলে প্রায় ৫০টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২০টি মুদি দোকান বাকিগুলো কাঁচামালের।
স্থানীয়রা জানান, কাঁচাবাজারের ভেতরে একটি চায়ের দোকান ছিল, ধারনা করা হচ্ছে সেখানের গ্যাসের সিলিন্ডার লিক হয়ে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত দোকান পুড়ে গেছে।তবে ক্ষয় ক্ষতির পরিমান তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।




No comments
please do not enter any spam link in the comment box.