আগামী ৩০ দিনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত-স্বাস্থ্যমন্ত্রী||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় আগামী ৩০ দিনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ঘোষনা দিলেন স্বাস্থ্যমন্ত্রী।
গতকাল ও আজ সোমবার সর্বোচ্চ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে দেশে। করোনা আক্রান্ত অন্যান্য দেশগুলোতে প্রথম আক্রান্তের ৪০ দিন পর শুরু হয়েছে এই মহামারী পরিস্থিতি। তাই করোনার থাবা থেকে বাঁচতে আগামী ৩০ দিন ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ভাইরাস বিশেষজ্ঞ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, গতকাল আক্রান্তদের মধ্যে দুজন বিদেশ ফেরত, বাকিরা আক্রান্তদের মাধ্যমে সংক্রমিত হচ্ছেন। অনেকের সংক্রমণ শনাক্ত করতে গিয়ে দেখা যাচ্ছে সামাজিক সংক্রমণ শুরু হয়েছে। আক্রান্ত একজন থেকে তিনজন, তিনজন থেকে নয়জন এরপর নয়জন থেকে ২৭ জনে পৌঁছে যেতে পারে এই দুই সপ্তাহ সময়ের মধ্যে। তাই এই তিন সপ্তাহ সময় খুব ঝুঁকিপূর্ণ।
আক্রান্তের হার কমাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। বাইরে বের হলেও কমপক্ষে ৩ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। হাঁচি, কাশির শিষ্টাচার মেনে চলতে হবে। এই ৩০ দিন ঘরে থাকলে করোনার আক্রান্তের হারকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
দেশে প্রথম আক্রান্ত শনাক্ত হওয়ার পর দেশে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১২৩ জনে।আজ সোমবার আরো ৩ জন মারা গেছে এ নিয়ে মৃতের সংখ্যা ১২জন। তাই সচেতন না হলে বাড়বে সামাজিক সংক্রমণের ঝুঁকি। ঘনবসতির এ দেশে সামাজিক সংক্রমণ হলে মহামারী আকার ধারন করতে পারে।তাই সকলকে সতর্ক থেকে করোনার মোকাবেলা করতে বলা হয়েছে। যতটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করতে হবে।




No comments
please do not enter any spam link in the comment box.