৫ ওয়াক্ত নামাজে ৫জন ও জুম্মার নামাজে ১০জনের বেশি নয়||ঘরেই ইবাদত পালনের নির্দেশ-ধর্ম মন্ত্রনালয়||
খুলনার খবর২৪||দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় আগামী ৩০ দিনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ঘোষনা দেওয়ার পরপরই ধর্ম মন্ত্রনালয়ের এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
এতে বলা হয়েছে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে ৫জন ও জুম্মার নামাজে ১০জনের বেশি মানুষ অংশ গ্রহন করতে পারবে না। ঘরেই ইবাদত পালনের নির্দেশ-ধর্ম মন্ত্রনালয়ের।পাশাপাশি বাইরের মুসল্লিরা জামাতে অংশ গ্রহন করতে পারবেনা বলে নির্দেশনা জানিয়েছেন।
গতকাল ও আজ সোমবার সর্বোচ্চ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে দেশে। করোনা আক্রান্ত অন্যান্য দেশগুলোতে প্রথম আক্রান্তের ৪০ দিন পর শুরু হয়েছে এই মহামারী পরিস্থিতি। তাই করোনার থাবা থেকে বাঁচতে আগামী ৩০ দিন ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন।আক্রান্তের হার কমাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। বাইরে বের হলেও কমপক্ষে ৩ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। হাঁচি, কাশির শিষ্টাচার মেনে চলতে হবে। এই ৩০ দিন ঘরে থাকলে করোনার আক্রান্তের হারকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।




No comments
please do not enter any spam link in the comment box.