Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় চোরের লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যু ||খুলনার খবর২৪


    খুলনার খবর২৪||শরিফুল ইসলাম||খুলনার খালিশপুরে চোরের লাঠির আঘাতে কালি রাণী সেন (৬৯) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।গতকাল শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মহানগরীর খালিশপুরের ২নং নেভিগেট এলাকায় এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বাসায় কেউ ছিলো না। বৃদ্ধার পুত্রবধূ ও তার দুই সন্তানকে নিয়ে স্থানীয় চরেরহাটে খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে ছিলেন। বৃদ্ধার বড় ছেলে ঢাকা, মেঝো ছেলে বাগেরহাট ও ছোট ছেলে দিল্লিতে রয়েছে।

    খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাবিরুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা কালি রাণীকে লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য কালি রাণীর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad