পাইকগাছার ওসি এজাজ শফী ও এসআই অনিষ মন্ডল-কে গদাইপুর ইউনিয়ন বাসীর পক্ষ থেকে সম্মাননা প্রদান
খুলনার খবর|| মোঃ ফসিয়ার রহমান || পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের সার্বিকআইনশৃঙ্খলার উন্নয়ন ও বীট পুলিশিংকে গতিশীল করতে এবং মাদক,চুরি ডাকাতি, জঙ্গিবাদ, ছিনতাই প্রতিরোধ,বাল্যবিবাহ,যৌতুক প্রথা নির্মূল, এবং বিট পুলিশিং এর কার্যক্রম সহ গদাইপুর ইউনিয়ন এর আইন-শৃংখলার সার্বিক উন্নয়নের বিশেষ অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও ক্রেস্ট পেলেন পাইকগাছা থানার দুই সুদক্ষ কর্মকর্তা।
গদাইপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ওসি এজাজ শফীকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন ও গদাইপুর ইউনিয়ন নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ এসআই অনিষ মন্ডল কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন।
অত্র গদাইপুর ইউনিয়ন বাসীর পক্ষ থেকে পাইকগাছা থানা সুযোগ্য সুদক্ষ অফিসার ইনচার্জ এজাজ শফি ও এস আই অনিষ মন্ডল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।




No comments
please do not enter any spam link in the comment box.