যশোরের অভয়নগরে মটরসাইকেল ছিনতাইকালে গনপিটুনিতে নিহত ১||খুলনার খবর২৪
![]() |
| প্রতিকি-ছবি |
খুলনার খবর২৪||যশোরের অভয়নগরে যাত্রীবেশে তিন ছিনতাইকারী অস্ত্র ঠেকিয়ে মোটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টাকালে এলাকাবাসীর হাতে গনপিটুনিতে এক ছিনতাইকারী মারা গেছে।
গতকাল শনিবার (৪ ডিসেম্বর) আনুমানিক রাত সাড়ে ১০ টার সময় উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী বাজারে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ছিনতাইকারীর পরিচয় পাওয়া যায়নি।
মোটরসাইকেলের চালক বিদ্যুৎ মন্ডল জানান, মনিরামপুর বাজার থেকে তিনজন যাত্রী নিয়ে অভয়নগরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথিমধ্যে অভয়নগরের সুন্দলী বাজার পার হয়ে ফাঁকা স্থানে পৌছানোমাত্র ওই তিন যাত্রী মোটরসাইকেল থামাতে বলেন।মোটরসাইকেল থামানোর পর যাত্রীবেশী তিনজনের একজন অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল রেখে তাকে চলে যেতে বলেন। এসময় তিনি চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে। এ সময় দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও একজন ছিনতাইকারীকে ধরে ফেলে এলাকাবাসী। পরে এলাকাবাসীর গণপিটুনিতে ওই ছিনতাইকারী নিহত হয়।
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গণপিটুনিতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক যুবকের মৃত হয়েছে।এই ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে।




No comments
please do not enter any spam link in the comment box.