খুলনায় মাদ্রাসা ছাত্রী ধর্ষিত, ধর্ষক আটক||খুলনার খবর২৪
![]() |
| প্রতিকি ছবি |
ধর্ষিতা ওই ছাত্রী খুলনা মহানগরীর একটি মহিলা কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় ওই মাদ্রাসাছাত্রী সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করলে আরিফ বিল্লাহ ওরফে রাজন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযুক্ত আরিফ বিল্লাহ ওরফে রাজন সোনাডাঙ্গা মডেল থানাধীন আইডিয়াল কলেজের সামনের মল্লিক সড়কের বাসিন্দা এ কে এম আলী হোসেনের ছেলে। দৌলতপুর বাজারের তার একটি গার্মেন্টস’র দোকান রয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পূর্ব পরিচয়ের জের ধরে মঙ্গলবার বিকেলে ওই মাদ্রাসা ছাত্রীকে সোনাডাঙ্গা মডেল থানাধীন আইডিয়াল কলেজের সামনের মল্লিক সড়কের বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে রাজন। এরপর তাকে শারীরিক নির্যাতনের পর এ ঘটনা কাউকে না জানাতে তাকে নিষেধ করা হয়। বিষয়টি ওই ছাত্রী বাসায় ফিরে তার মাকে জানায়। এরপর তারা থানা পুলিশের কাছে গিয়ে ধর্ষণের ঘটনা জানান। পুলিশ অভিযোগ গ্রহণ করে মঙ্গলবার দিবাগত গভীর রাতে নগরীর দৌলতপুর থানা এলাকা থেকে রাজনকে গ্রেফতার করে। এ ঘটনায় ওই মাদ্রাসা ছাত্রী বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার ওসি মোঃ মমতাজুল হক জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অুভিযুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।




No comments
please do not enter any spam link in the comment box.