খুলনায় আগামী শুক্রবার থেকে ৩ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে || খুলনার খবর
খুলনার খবর|| খুলনার বিভিন্ন স্থানে আগামী শুক্রবার (৯ এপ্রিল) থেকে তিনদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।গতকাল বুধবার (৭ এপ্রিল)এক প্রেসবিজ্ঞপ্তিতে ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আসন্ন ঝড়ো মৌসুম ও পবিত্র রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকল্পে বিবিবি-১ এর আওতাধীন ৬টি ১১ কেভি ফিডারের ‘ROW’ কাজের জন্য আগামী শুক্রবার (৯ এপ্রিল), রবিবার (১১ এপ্রিল) ও সোমবার (১২ এপ্রিল) এই তিনদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এরমধ্যে শুক্রবার (৯ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকাল ৬টা পর্যন্ত সার্কিট হাউজ ফিডার, সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত বিবিবি-৪ এর ৩৩ কেভি সেন্ট্রাল-জোড়াগেট সোর্স লাইন ফিডার, সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বিবিবি-২ এর ১১ কেভি স্টেডিয়াম ফিডারন, সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ১১ কেভি কমিশনার ফিডার, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত বিবিবি-৪ এর ১১ কেভি সবুজবাগ ফিডার, সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিবিবি-৪ এর ১১ কেভি নিরালা ফিডার।
এছাড়া আগামী ১১ এপ্রিল রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিবিবি-১ এর আওতাধীন ইন্ডাস্ট্রিয়াল ফিডার, রূপসা সেতু ফিডার, হরিণটানা ফিডার এবং আগামী ১২ এপ্রিল সোমবার সকাল ৯ থেকে বিকাল ৫টা পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল ফিডার, ফেরিঘাট ফিডার ও জিন্নাহপাড়া ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।




No comments
please do not enter any spam link in the comment box.