নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||শরিফুল ইসলাম||নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, খুলনা এর স্প্রিং সেমিস্টার ২০২০-এ ভর্তি মেলার আয়োজন করা হয়েছে।গত ৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এ ভর্তি মেলা চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত। সরকারী ছুটির দিনসহ সপ্তাহে ৭ দিনই ভর্তি মেলা চলবে এবং ভর্তি শাখা খোলা থাকবে।
ভর্তি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান এস.এম. কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ওবায়দুল্লাহ রিপন, পবিত্র কুমার সরকার, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সুধীর কুমার পাল, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ভর্তি মেলা চলাকালে শিক্ষার্থীদের বিশেষ সুযোগ সুবিধা সমূহ প্রদান করা হচ্ছে।




No comments
please do not enter any spam link in the comment box.