নড়াইলের লোহাগড়ায় ট্রাক চাপায় নিহত ১||খুলনার খবর২৪
![]() |
| প্রতিকি-ছবি |
গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইশা যশোর জেলার বাঘারপাড়া উপজেলার হাগড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, ব্রাহ্মণডাঙ্গার সড়ক দিয়ে বালি বোঝাই একটি ট্রাক উল্টো পথে (রং সাইড) লোহাগড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ইশা সড়কের উপর আছড়ে পড়েন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচকে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত ইশাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই ইশা মারা যান। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।




No comments
please do not enter any spam link in the comment box.