বছরের শুরুতেই খুলনায় রাস্তা পরিষ্কার পরিচ্ছনতা অভিযান ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||অমিত আকুঞ্জী||খুলনা শহরে বছরের প্রথম দিনেই রাস্তা পরিষ্কার পরিচ্ছনতা অভিযান সম্পন্ন করেছে।।"আসুন পরিচ্ছন্ন শহর গড়ে তুলি নিজের শহর নিজেই পরিচ্ছন্ন রাখি"। এই পতিপাদ্যকে সামনে রেখে রোড পরিছন্ন কাজ সম্পন্ন শুরু হয়।
সোনালী সেন ম্যাডাম( উপ-কমিশনার) খুলনা মেট্রপলিটন এর উদ্যোগে "খুলনা ব্লাড ব্যাংকে"র আয়োজনে বছরের প্রথম দিনেই বয়রা কলেজ রোডে পরিচ্ছন্ন কাজ সম্পন্ন হলো।পরিছন্ন অভিযানের শুরুতে তিনি বলেন আসুন আমরা আমাদের কিছু বদ অভ্যাসে পরিবর্তন আনি।যেখানে সেখানে ময়লা না ফেলি। রাস্তা পরিষ্কার অভিযানে আরো উপস্থিত ছিলেন খুলনা ব্লাড ব্যাংকের সভাপতি সালেহ উদ্দিন সবুজ এবং সেক্রেটারি সৌরভ সহ খুলনা ব্লাড ব্যাংকের সদস্যরা।সভাপতি সালেহ উদ্দিন সবুজ বলেন আমরা আছি সব ভালোর সাথে এবং থাকবো সবসময়।




No comments
please do not enter any spam link in the comment box.