কুস্টিয়ায় ভয়াভহ অগ্নিকান্ড||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| কুষ্টিয়া মেডিকেলের চিকিৎসক ডা. শহিদুল ইসলামের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি ফ্লোরের সবকিছু পুড়ে গেছে।
গত শনিবার (২ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে শহরের নিশান মোড়ে ওই বাসভবনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, পাঁচ তলা এ ভবনের বৈদ্যুতিক চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। অগ্নিকাণ্ডে দুটি ফ্লোরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে গেছে।




No comments
please do not enter any spam link in the comment box.