বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা আর নেই ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।মৃৃৃৃৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।
গতকাল রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
এতে তিনি বলেন, “আমার বাবা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা নিউইয়র্ক সময় রাত ২:৫০ মিনিটে ও বাংলাদেশ সময় দুপুর ১:৫০ মিনিটে ইন্তেকাল করেছেন।”
কিডনি ক্যান্সারে আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
গত সোমবার (২৮ অক্টোবর) থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর ক্রমে তাঁর অবস্থা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছায়।
সাদেক হোসেন ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং বিএনপি সরকার গঠন করলে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। পরবর্তীতে ১৯৯৬ এবং ২০০১ সালেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ২০০১ সালে তিনি মৎস ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। তিনি নির্বাচনে জয়লাভ করে ২০০২ সালের ২৫ এপ্রিল ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।




No comments
please do not enter any spam link in the comment box.