Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলন করেছে বাগেরহাট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা ||খুলনার খবর২৪


    খুলনার খবর২৪|| অধ্যক্ষের অপসারণের দাবিতে টানা তৃতীয় দিনের মত ক্লাস বর্জণ করে আন্দোলন করেছে বাগেরহাট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। 

    গত শনিবার দুপুরে কলেজ চত্ত্বরে মিছিল করে শিক্ষার্থীরা। তারা বলেন, অধ্যক্ষ পদত্যাগ না করলে গতকাল রোববার থেকে রাজপথে মিছিল করার হুমকী দেন শিক্ষার্থীরা। আর অধ্যক্ষ বলছেন, পদত্যাগ করার কোন সুযোগ নেই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এদিকে কলেজের চলমান সংকট নিরসনে শনিবার সাড়ে ১১টায় একাডেমিক কাউন্সিলের সভা ডেকেছিলেন অধ্যক্ষ ড. এসএম রফিকুল ইসলাম। সভায় কোন শিক্ষক অংশগ্রহন করেননি। অধ্যক্ষের দাবি শিক্ষকরা সভায় অংশগ্রহন না করে, অনুমতি ছাড়াই কলেজ থেকে বের হয়ে গেছেন।

    আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, যেকোন মূল্যে অধ্যক্ষের পদত্যাগ চাই। তিনি এখানে থাকলে আমাদের পড়াশুনা হবে না। আমরা ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহন করব না। রবিবার যদি অধ্যক্ষ স্যার কলেজে থাকেন তাহলে আমরা তার অপসারণের দাবিতে রাজপথে মিছিল করব।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad