প্রেমের সম্পর্ক গোপন করতেই মাদ্রাসা ছাত্রকে খুন||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| খুলনা রূপসায় কওমীয়া কারিমিয়া মাদ্রাসা ছাত্র আদনান বাবুকে (৮) নৃশংসভাবে হত্যা করা হয়।তারই প্রক্ষিতে পুলিশ সন্দেহভাজন ৩জনকে আটক করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন আসামিরা।মুলত প্রেমের সম্পর্ক গোপন করতে প্রেমিকার ভাই আদনানকে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
গত রবিবার (৩ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সর্দার ইব্রাহিম হোসেন সোহেল ৩ আসামিকে আদালতে হাজির করেন।
আসামীরা হলো সৌরভ শেখ ওরফে কালু (১৯)আব্দুল্লাহ সরদার (১৯) ও সুমন মোল্লা (১১)। আদালতে ফৌজদারী দন্ড বিধির ১৬৪ ধারার স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন। তাদের দেয়া জবানবন্দি রেকর্ড করেছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বিশ্বাস।
অপরদিকে মামলার অপর আসামি সুমন মোল্লা (১১) কে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর আদালতে হাজির করা হলে বিচারক মো. রফিকুল ইসলাম তাকে যশোর কিশোর সংশোধনী কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেছেন।
এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সর্দার ইব্রাহিম হোসেন সোহেল জানান, নিহত আদনানের বোনের সাথে সৌরভ শেখ ওরফে কালু’র প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের প্রেমের বিষয়টি এক পর্যায়ে নিহত আদনান জানতে পেরে তার পরিবারের লোকজনকে বলে দেওয়ায় এ হত্যাকান্ড ঘটেছে। তবে হত্যাকান্ডের সঙ্গে আরো কে কে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ৩১অক্টোবর সন্ধ্যা পৌনে ৬ টার দিকে মাগরিবের নামাজ পড়তে ঘর থেকে বাহির হয় রূপসার বাঁধাল গ্রামের মো. জাহাঙ্গীর শেখের ছেলে মাদ্রাসা ছাত্র আদনান বাবু। এশার নামাজের পর রাত সাড়ে ৮টায়ও বাবু বাড়ি ফিরে না এলে তাকে খুঁজতে বের হয় পরিবারের লোকজন। রাত সাড়ে ১১টার দিকে নাজিম শেখের ধান ক্ষেতের পাশে মাটিতে পুঁতে রাখা শিশু আদনানের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহত শিশুর পিতা জাহাঙ্গীর শেখ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে রূপসা থানায় মামলা করেন।




No comments
please do not enter any spam link in the comment box.