Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    সাতক্ষীরার তালায় নতুন করে ৩ জন করোনা রোগী সনাক্ত|| খুলনার খবর২৪


    খুলনার খবর২৪|| সাতক্ষীরার তালায় নতুন করে আরও ৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে তালা উপজেলায় ৯ জন করোনা আক্রান্ত হয়েছে।

    গতকাল শনিবার (১৩ জুন) দুপুরে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার এ তথ্য নিশ্চিত করেন। করোনা আক্রান্তরা হলেন, তালা সদর ইউনিয়নের কিসমত ঘোনা গ্রামের মৃত মিনাজ শেখের ছেলে আজিজুর রহমান (৩৬)।জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের পলাশ হালদার ছেলে সুবেন্দু হালদার।এবং মাগুরা ইউনিয়নের মাগুরা গ্রামের শাহজাহানের স্ত্রী গৃহবধূ ফাতেমা বেগম (৪৫)।

    তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, আক্রান্ত তিনজনের বাড়িসহ আশেপাশের ৮/১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। আক্রান্তদের পরিবারকে সকল ধরনের সহায়তার জন্য পুলিশ সবসময় তাদের পাশে আছে জানিয়ে তিনি সকলকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad