Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    যশোরে নতুন করে ২০ জনের করোনাভাইরাস শনাক্ত|| খুলনার খবর২৪


    খুলনার খবর২৪|| যশোরে নতুন করে ২০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।গতকাল শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে পাঠানো রিপোর্টে ১৭টি এবং খুলনা মেডিকেল কলেজ থেকে পাঠানো রিপোর্টে ৩টি নমুনা পজেটিভ ছিল। এই নমুনাগুলোর সবই নতুন শনাক্ত৷ এ নিয়ে যশোরে মোট ২০২ জন করোনায় আক্রান্ত হলেন।

    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এনএফটি বিভাগের চেয়ারম্যান এবং চলমান পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, শুক্রবার তাদের জেনোম সেন্টারে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার মোট ২২১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজেটিভ ফল দিয়েছে ৩৩টি। যশোরের ১০২টি নমুনা পরীক্ষা করে ১৭টি পজেটিভ পাওয়া যায়। এছাড়া নড়াইলের ১৪টির মধ্যে পাঁচটি, মাগুরার ৩৬টির মধ্যে দুটি, সাতক্ষীরার ২৪টির মধ্যে দুটি এবং বাগেরহাটের ৪৫টির মধ্যে সাতটি নমুনা পজেটিভ আসে।

    সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন করে শনাক্ত হওয়া ব্যক্তিদের নাম-ঠিকানা বের করার কাজ চলছে। এরপর শনাক্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad