বাংলাদেশে মোবাইল ফোন সেট উৎপাদন করতে যাচ্ছে নোকিয়া - খুলনার খবর
খুলনার খবর|| প্রথমবারের মতো বাংলাদেশে মোবাইল ফোন সেট উৎপাদন করতে যাচ্ছে নোকিয়া। নোকিয়ার মূল সংস্থা এইচএমডি গ্লোবালের ব্যবসায়িক বিভাগের প্রধান ফারহান রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশে মোবাইল হ্যান্ডসেট উৎপাদন শিল্প ২০১৭ সালে যাত্রা শুরু করে। ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনই বাংলাদেশে প্রথম উৎপাদন শুরু করেছিল।এরপর আসে স্যামসাং, সিম্ফোনি, ওপ্পো, রিয়েলমিসহ মোট ১০টি ব্র্যান্ড।
এই ব্র্যান্ডগুলো স্থানীয় বাজারে ৮৫ শতাংশ স্মার্টফোন উৎপাদন করে। তারা ৫৫ শতাংশ স্মার্টফোন ও ফিচার ফোনের স্থানীয় চাহিদা পূরণ করে থাকে।
বিটিআরসির তথ্য অনুযায়ী, ২০১৯-২০২০ অর্থবছরে দেশে মোবাইল হ্যান্ডসেটের মোট উৎপাদন ও আমদানি ছিল ২৯ দশমিক ৪৮ মিলিয়ন ইউনিট। এর মধ্যে ১৬ দশমিক ২১ মিলিয়ন ইউনিট স্থানীয়ভাবে ১০টি সংস্থা তৈরি করেছিল এবং ১৩ দশমিক ২৭ মিলিয়ন ইউনিট আমদানি করা হয়েছিল।খুব শিঘ্রই নোকিয়া উৎপাদনে যাবে বলে জানিয়েছে সংস্থাটির ব্যবসায়িক বিভাগের প্রধান।




No comments
please do not enter any spam link in the comment box.