লকডাউনের মধ্যেও নগরীতে দীর্ঘ যানজট,স্বাস্থ্যবিধি মানছে না মানুষ - খুলনার খবর
খুলনার খবর|| লকডাউনের মধ্যেও খুলনার বিভিন্ন সড়কে দীর্ঘ যানজট। শপিংমলগুলোতেও উপচে পড়া ভিড়। মানুষের মধ্যে করোনাভীতি নেই একেবারেই।প্রতিটি ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যেন উপেক্ষিত। মেনে চলার প্রবণতা কম। প্রশাসনও অনেকটা গা-ছাড়া ভাব নিয়ে চলছে। চিকিৎসকরা বলছেন, কঠোর না হলে সংক্রমণআবারও ব্যাপক আকার ধারণ করবে। খুলনা মহানগরীর প্রধান প্রধান সড়ক যেমন আপার যশোর রোড, কেডিএ এভিনিউ, শেরে বাংলা রোড, বাইপাস সড়ক, নিউমার্কেট এলাকা, পিকচার প্যালেস মোড়, মজিদ স্মরণিসহ অধিকাংশ সড়কে মানুষের ভিড় লেগেই রয়েছে। দীর্ঘ যানজটে পড়ছে মানুষ। যানজটে আটকাপড়া এসব গাড়ির মধ্যে পণ্যবাহী গাড়ির পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যা অনেক বেশি।
পুলিশের মুভমেন্ট পাস নিয়ে বের হওয়ার নিয়ম থাকলেও সেটার কোন তোয়াক্বাই করেনা মানুষ। মানুষ ঈদের কেনাকাটা করতে ভিড় করছেন নগরীর বিভিন্ন মার্কেটে। মার্কেট করতে আসা মানুষ রাস্তার উপরেই রাখছে প্রাইভেটকার, মটর সাইকেলসহ ব্যক্তিগত গাড়ি। এতে নগরীর প্রধান প্রধান সড়কের জায়গা কমে অর্ধেক হয়ে গেছে।এতে করে সড়কের এমন যানজটের সৃস্টি হয়েছে।
ইজিবাইক চালক রানা জানান, লকডাউনে মহাসড়কে মানুষ ছোট যানের ওপর নির্ভরশীল হয়েছে। নিয়ন্ত্রণ না থাকায় শহরে এখন ইজিবাইকের সংখ্যা বেশী। শহরের বাইরে থেকেও ছোট যানবাহন শহরে প্রবেশ করছে। যে কারণে যানজট হচ্ছে বেশি।
এদিকে নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি থাকলেও ‘মুভমেন্ট পাস’ নিয়ে বিধিনিষেধের ব্যাপারে কোন জিগ্যেসাবাদ নেই। এখন ‘মুভমেন্ট পাস’ চেক করতে দেখা যাচ্ছে না পুলিশকে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এখনও চলছে মুভমেন্ট পাস চেকিং। কিন্তু পিক-আওয়ারে সব গাড়িকে একসঙ্গে ধরে চেক করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে খুলনা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, মানুষের মধ্যে ভীতি রয়েছে। তবে স্বাস্থ্য বিধি মেনে চলার প্রবণতা কম। সামাজিক দূরত্ব না মানলে করোনার সংক্রমণ ভয়াবহ হবে। এজন্য সকলের উচিত স্বাস্থ্যবিধি মেনে বাইরে বের হওয়া।




No comments
please do not enter any spam link in the comment box.