বাগেরহাটের চিতলমারীতে ঘরের সিঁদ কেটে দুধর্ষ চুরি - খুলনার খবর
খুলনার খবর|| বাগেরহাটের চিতলমারী উপজেলার ৭নং সন্তোষপুর ইউনিয়নের দরিমাজুড়ী গ্রামের সুষ্ময় মজুমদারের বাড়িতে সিঁদ কেটে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে৷
প্রতিবেশিদের মাধ্যমে জানা যায়,গতকাল বুধবার (৫মে) সুষ্ময় মজুমদারের স্ত্রী কল্যানী মজুমদার রান্না শেষ করে খাবার রান্না ঘরে রাখলে কোন এক সময় আগে থেকে ওৎ পেতে থাকা চোর তাদের রাতের খাবারের সাথে চেতনানাশক ঔষুধ মিশিয়ে রাখে৷পরে বাড়ির সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে চোর ঘরের সিঁদকেটে ঘরে ঢুকে সোনা গহনা,টাকা,নিয়ে চম্পট দেয়।
চোর যখন কল্যানী মজুমদারের কান থেকে গহনা খুলছিলো তখন তিনি অনুভব করেন এবং আধা চৈতন্য অবস্থায় চিৎকার করেন।তার চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশিরা এসে তাদের এই অবস্থা দেখে ডাক্তার খবর দেয়।পরে ডাক্তার এসে তিনজনকেই স্যালাইন দেওয়া হয় ,এবং কল্যানী মজুমদারের ছিঁড়ে যাওয়া কান সেলাই করে দেন।
ঘটনাস্থলে রাতে চিতলমারী থানার ডিউটিরত অফিসার তাওহীদুজ্জামান এবং সকালে চিতলমারী থানার এস আই গোপাল কুমার ঘোষ পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সুষ্ময় মজুমদারের অবস্থার অবনতি দেখে তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং বাকিরা আপাতত সুস্থ্য আছেন।তবে কি পরিমান ক্ষতি হয়েছে সেটা এখনো জানা যায়নি।




No comments
please do not enter any spam link in the comment box.