Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুমেক পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত-খুলনার খবর

    খুলনার খবর|| খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বুধবার (৫ মে) ১৮৮টি নমুনা পরীক্ষার পর ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার ৩৭ জন এবং বাগেরহাটের ৩ জন রয়েছেন। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

    এদিকে, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা বলেন, গতকাল সকাল আটটা পর্যন্ত বিভাগের ১০ জেলায় সর্বমোট ৩১ হাজার ৫৮৬জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২৮ হাজার ৪৯৩জন এবং মৃত্যুবরণ করেছেন ৫৮৪জন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad