Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    অসুস্থ্য বাবার ঔষধ কিনে কর্মস্থলে যাবার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এনজিও কর্মী নিহত - খুলনার খবর

    মাহাদেব লাল দাস,স্টাফ রিপোর্টার || খুলনা মহানগরীর শেখপাড়া বাগানবাড়ি মোড়ে দাড়িয়ে থাকা ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোঃ হাফিজুল ইসলাম ৪৫ নামের এক এনজিও কর্তার মৃত্যু হয়েছে। আজ শনিবার (৮মে) সকাল সোয়া সাতটার দিকে শেখপাড়া বাগানবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত হাফিজুল ইসলাম পেশায় এনজিও কর্মকর্তা ছিলেন। তিনি পাইকগাছার ধামরাইল এলাকার আবু বক্কার সিদ্দিকের ছেলে।

    স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়,নিহত হাফিজুল ইসলাম ফুলবাড়িগেট এলাকায় আশা এনজিওতে কাজ করেন।আজ শনিবার সকালে বাবার ঔষধ নিয়ে রুপসা থেকে কর্মস্থল ফুলবাড়িগেটের দিকে যাচ্ছিল।পথিমধ্যে নগরীর বাগানবাড়ি মোড়ে আগে থেকেই দাড়িয়ে থাকা টাইলস ভর্তি ট্রাককে পাশ কাটিয়ে যাবার সময় পিছন থেকে দ্রুতগতিসম্পন্ন আরেকটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ সময় ঘাতকট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়।

    নিহতের স্ত্রীর সাথে কথা বলে জানা যায়, হাফিজুল ইসলাম গতকাল বাবার বাড়ি পাইকগাছা থেকে বাবা অসুস্থ দেখে ঔষধ নিতে রুপসায় যায়।সেখান থেকে কর্মস্থল ফুলবাড়িগেট যাওয়ার জন্য নগরীর সঙ্গিতার মোড় এলাকার বাগানবাড়ি মোড়ে পৌছলে পিছন থেকে একটি ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন।

    পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহত হাফিজুল ইসলামের লাশের ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠায়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad