Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    বটিয়াঘাটায় অভ্যন্তরীন বোরো সপ্তাহের উদ্বোধন- খুলনার খবর

    মোঃ ইমরান,বটিয়াঘাটা প্রতিনিধি||উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে আজ বৃহস্পতিবার (৬ মে) বেলা ১২টায় অভ্যন্তরীন বোরো ধান- চাল সংগ্রহের এর শুভ উদ্বোধন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি।

    এসময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন,বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে বহুবিধ প্রকল্প বাস্তবায়ন করে চলেছে।তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন নতুন জাতের ধান উদ্ভাবন করে কৃষকের মাঝে প্রদর্শনীর করে অল্প জমিতে অধিক ফসল উৎপাদন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম করে চলেছে। যার সকল অবদান এ দেশের প্রান্তিক চাষীদের।

    জননেত্রী শেখ হাসিনার সরকার এটা উপলব্ধি করতে পারছে বলেই দেশের ভাগ্যেন্নয়ন সম্ভব হচ্ছে।উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খাদ্য কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ন চন্দ্র সরকার, গোডাউন কর্মকর্তা অসীম কুমার মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বিশিষ্ট ব্যবসায়ী সত্যেন্দ্রনাথ সরদার সাংবাদিক পরাগ রায় সহ ধান, চাল,মিলমালিক সমিতির  মালিকবৃন্দ প্রমূখ ।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad