Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    সড়কে নির্মান সামগ্রী রাখায় বাস-ইজিবাইক সংঘর্ষ,আহত ২

    মঈনুল হাসান ডলার// খুলনা নগরীর সোনাডাঙ্গা আউটার বাইপাস সড়কে বিভিন্ন নির্মান সামগ্রী ফেলে রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বহুতল ভবন নির্মান করছেন কিছু ভবন মালিকরা।


    সড়কের ওপর এসব নির্মান সামগ্রী এলোপাথারি ভাবে ফেলে রেখে চলছে বহুতল ভবনের নির্মান কাজ।নাম না জানা এসব এলাকার অনেক ভবন মালিকগন প্রধান সড়কের ওপর ইট, বালু, কংক্রিটসহ তাদের ভবন নির্মানের বিভিন্ন সামগ্রী ফেলে রেখে ভবন তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। সড়কের ওপর এসব সামগ্রী ফেলে রাখার কারনে একদিকে যেমন যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে অন্যদিকে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।


    আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০.২০ মিনিটে কেএম এক্সপ্রেসের রুপসা পরিবহন একটি ইজিবাইকে সজোরে আঘাত করে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।এঘটনায় আহত হয় দুজন ইজিবাইক যাত্রী।অল্পের জন্য প্রানে বেঁচে যান ইজিবাইকের যাত্রীরা।সোনাডাঙ্গা আউটার বাইপাস সড়কে কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের ব্যবসায়িক মালামাল রেখে দীর্ঘ দিন যাবত স্থান দখল করে ব্যবসা করে আসছে।পাশাপাশি বহুতল ভবনের কাজ চলায় রাস্তার উপরে নির্মান সামগ্রী রেখে চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে।


    সরজমিনে গিয়ে দেখা গেছে, নগরীর আউটার বাই পাস রোড, বয়রা ক্রস রোড, বয়রা মেইনরোড এছাড়াও অন্যান্য এলাকা সমূহের গুরুত্বপূর্ন সড়কে বহুতল ভবন নির্মানের জন্য ইট, বালু সড়কের অধিকাংশ জায়গা জুড়ে ফেলে রাখেন। যার কারনে ওই সড়ক দিয়ে বিভিন্ন ছোট বড় যানবাহন চলাচল করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।এবং প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটছে।


    পুলিশ ও স্থানীয়রা জানান,আজ শনিবার সকালে সোনাডাঙ্গা আউটার বাইপাসে বাস ও ইজিবাইক সংঘর্ষ হয়।রাস্তার পাশে নির্মান সামগ্রী রাখার কারনে বাস ইজিবাইকে পাশ কাটিয়ে যেতে না পেরে এই দুর্ঘটনা ঘটে।এতে ইজিবাইকটি সম্পুর্ন দুমড়ে মুচড়ে যায়।আহত হন ২জন যাত্রী।


    প্রতিনিয়ত এই সড়কের অধিকাংশ জায়গা জুড়ে এসব নির্মান সামগ্রী রাখার কারনে অনেক সময় ছোট বড় দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এমনকি সড়কের ওপর বালুর স্তুপ পড়ে থাকার কারনে সিএনজি ও মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন স্লিপ খেয়ে দুর্ঘটনার কবলে পড়ছে।সোনাডাঙ্গা থানা পুলিশ বাস এবং চালককে আটক করেছে।


    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad