Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    পাইকগাছার গদাইপুরে নৌকার প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে নির্বাচনী মতবিনিময় সভা

    মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি :আসন্ন আগামি ২০ সেপ্টেম্বর ২০২১ স্থানীয় সরকারের ১ম ধাপের নির্বাচনে পাইকগাছার ৭নং গদাইপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ জিয়াদুল ইসলামের পক্ষে আলোচনা ও মতবিনিময় সভা শুক্রবার  সন্ধায়  মানিকতলা বাজারে অনুষ্ঠিত হয়েছে।

    আলোচনা ও মতবিনিময় সভার প্রধান অথিতি ছিলেন খুলনা জেলার আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা.মোঃ শেখ শহিদ উল্লাহ,গোপালপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শুকুর আলী গাজীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু বিশেষ অথিতি ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমীরণ সাধু,আ'লীগ নেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী,অত্র ইউনিয়নের আ'লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ জিয়াদুল ইসলাম জিয়া,নির্মল চন্দ্র অধিকারী, প্রভাষক ময়নুল ইসলাম উপজেলা পুলিশিং কমিটির সভাপতি দাউদ শরীফ,ফরহাদুজ্জামান তুষার।


    শেখ জিয়াউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, আঃ আজিজ মোড়ল,সাব্বির হোসেন,আসিফ ইকবাল রনি মোঃ তরিকুল ইসলাম,মেহেদী হাসান নান্টু,মোঃ শরিফুল ইসলাম,মোহাম্মদ জাহিদ নেওয়াজ,শেখ সুমন আহমেদ,খাইরুল ইসলাম শাকিল, ইমরান হোসেন, মাহফুজ মোড়ল,সাব্বির আহমেদ রাজা,আব্দুল মজিদ মোড়ল,মোহাম্মদ আরব বিল্লাহ গাজী,সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।প্রধান অথিতি তার বক্তৃতায় বলেন নৌকা বিজয়ী হলে এলাকার উন্নয়ন হয়। আগামী দিনে অত্র এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার প্রর্থীর পক্ষে কাধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান।


    নৌকা প্রতীকের প্রার্থী সাবেক ছাত্রনেতা শেখ জিয়াদুল ইসলাম তার বক্তব্যে বলেন আগামী ১১ ই এপ্রিল আপনাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে শাসক নয় সেবক হয়ে আপনাদের পাশে থাকবো। 

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad