খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, ভিন্নতা মিলেছে ম্যানগ্রোভ ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে
জহিরুল ইসলাম রাতুল, খুলনা// বিশ্বব্যাপী চলমান কোভিড-১৯ এর প্রকোপ। বাংলাদেশও রয়েছে সেই তালিকায়,তবে দেশের মানুষকে ভ্যাক্সিনেশন এর আওতায় আনা এখনোও চলমান এর মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে গতকাল থেকে সারাদেশে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান।
দীর্ঘদিন পরে কোমলমতি শিক্ষার্থীরা একঘেয়েমি অনলাইন/ভারচুয়াল জগৎ থেকে সরে এসে সশরীরে ফিরে এসেছে তাদের প্রিয় ক্যাম্পাসে। উৎসবমূখর পরিবেশে সকল স্কুল কলেজ ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। সমগ্র দেশের সাথে তাল মিলিয়ে খুলনাতেও খুলেছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান,প্রথম দিনেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খুলনা নগরীর বিভিন্ন স্কুল কলেজ এ ঘুরে দেখতে গিয়ে ভিন্ন এক চিত্র দেখা যায় নগরীর বৈকালী মোড়ে অবস্থিত ম্যানগ্রোভ ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। ক্যাম্পাসটিতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আবার স্বতঃস্ফূর্ততাও ছিলো বিদ্যমান। দেখা যায়, কলেজ ক্যাম্পাসে প্রবেশ পথে শরীরের তাপমাত্রা মাপার থার্মাল সিস্টেম নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে পাহাড়াদারকে। সকলকেই তাপমাত্রা মেপে প্রবেশ করতে দেওয়া হয়েছে ক্যাম্পাসে। ক্যাম্পাসের স্বাস্থ্য সচেতনতা ছিলো লক্ষনীয়। এরই মধ্যে চোখে পড়ে এক মনোরম দৃশ্য, কলেজে উপস্থিত হতেই শিক্ষার্থীদের কে ফুল এবং চকোলেট দিয়ে বরন করে নিতে দেখা যায় সকল বিভাগের শিক্ষকদের। এ বিষয়ে জানতে চাইলে ইনিস্টিউটের চীফ এক্সিকিউটিভ অফিসার প্রকৌশলী জনাব বদিউজ্জামান বদি বলেন, দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেকটাই পিছিয়ে পড়েছে শিক্ষার্থীরা, তাদের কে আবারো ক্যাম্পাসমুখী করতে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। এছাড়া জনাব বদিউজ্জামান বদি আরও বলেন, আমরা কোভিডের প্রভাব বিস্তার এড়াতে সকল বিভাগের শিক্ষার্থীদের কে ২টা গ্রুপে ভাগ করে আলাদা আলাদা ভাবে ক্লাস নেওয়ার ব্যাবস্থা করেছি, যাতে দূরত্ব বজায় রেখে ক্লাস করতে পারে শিক্ষার্থীরা। ক্যাম্পাস জুড়ে লক্ষ করা গিয়েছে আর একটি ভিন্নতা, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এই ক্যাম্পাসে চালু করা হয়েছে ডেডিকেটেড সিস্টেম যেটির কাজ হলো ক্যাম্পাসে যদি কেউ মাস্ক ব্যাতিত প্রবেশ করে তাহলে সিসিটিভির ফুটেজে তার চেহারার উপর লাল রঙের গোল চিহ্ন লক্ষনীয় হবে এবং সে অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও সকল শিক্ষার্থীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে চালু করা হয়েছে ম্যানগ্রোভ স্মার্ট ক্যাম্পাস নামক এ্যাপস, যাতে ইন্সটিটিউট এর সকল তথ্য শিক্ষার্থীরা ঘরে বসেই পেতে পারে এবং প্রয়োজনে শিক্ষকদের সাথে যোগাযোগ করতে পারে। ইনিস্টিউটের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব সাইফুল ইসলাম মোমেন জানান, সরকার কর্তৃক ঘোষিত সকল বিধিনিষেধ মেনে সকল শিক্ষার্থীদের কে স্বাস্থ্যবিধির আওতায় এনে পাঠদান আমাদের লক্ষ্য।




No comments
please do not enter any spam link in the comment box.