Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    বটিয়াঘাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনূর রহমান এর যোগদান

    মোঃ ইমরান, বটিয়াঘাটা, খুলনা// বটিয়াঘাটা উপজেলায় যোগদানকারী নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মমিনুর রহমান গত রবিবার জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান শেষে গতকাল সোমবার দ্বায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,অফিসার্স ক্লাবের কর্মকর্তা, সাংবাদিক  নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ ও অফিস স্টাফদের  সাথে দিনব্যাপী পৃথক পৃথক মতবিনিময় সভার আয়োজন করেন।

    সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল হাই সিদ্দিকী এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার সহ প্রশাসন ও অফিসার্স ক্লাবের কর্মকর্তাবৃন্দ।

    পরে তিঁনি অন্যান্যদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিঁনি  সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য তিনি  ৩৩ তম বিসিএসএ উত্তীর্ণ হয়ে সচিবালয়ের পরিকল্পনা মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব  পদে, এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে, তারপর যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পদে কর্মরত ছিলেন।তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad