অভয়নগরে পৌর নির্বাচন অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার আশ্বাস
প্রনয় দাস,অভয়নগর উপজেলা প্রতিনিধি // আগামী ২০ সেপ্টেম্বর যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা নির্বাচন অবাধ-সুষ্ঠ ও শান্তিপূর্ণ হওয়ার আশ্বাস, আচরণবিধি লঙ্ঘন করে যত্রতত্র নির্বাচনী পোস্টার অপসারণের পদক্ষেপ গ্রহণ, করোনা প্রাদুর্ভাবের কারণে বন্ধ থাকা ইউএনও বরাবর গণশুনানি পুনরায় চালু করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নওয়াপাড়া বাজার মনিটরিং, মহাসড়কে চলাচলকারী তিন চাকার যানবাহন থেকে চাঁদা আদায় বন্ধে নেয়া হবে কার্যকর পদক্ষেপ।
মহাসড়ক ও পৌরসভার বাইপাস সড়কের ফুটপাত দখলমুক্ত করা, মাস্ক ব্যবহারে সচেতনতা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে অভয়নগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা।
উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাহমুদুর রহমান রিজভী, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হুসাইন সাগর, ইউপি চেয়ারম্যান নাদির মোল্যা, মোহাম্মদ আলী মোল্যা, বিকাশ রায় কপিল, বিষ্ণুপদ দত্ত, মফিজ উদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল্লাহ আল মামুন, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান প্রমুখ।




No comments
please do not enter any spam link in the comment box.