ছাত্র-ছাত্রীদের ক্ষতি পুষিয়ে নিতে বাড়তি পরিশ্রমের আহবান জেলা প্রশাসক
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি// যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেছেন, দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারা জাতির জন্যে খুশির খবর। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এতদিন যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে বাড়তি পরিশ্রমের আহ্বান জানান জেলা প্রশাসক।যশোরের স্কুল খোলার সরেজমিন পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের সুরক্ষায় শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। স্কুলের প্রধান গেটের সামনে থেকে হ্যান্ডস্যানিটাইজা করে স্কুলে প্রবেশ করানো হয় শিক্ষার্থীদের। আটটার আগেই স্কুলে প্রবেশ করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এ সময় ব্যান্ডপার্টি সুরের মূর্চনা এবং ব্যানার ফেস্টুনে অন্য রকম পরিবেশ পায় জিলা স্কুল। আনুষ্ঠানিক ভাবে ক্লাসের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় জেলা প্রশাসক বলেন,স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিক্ষকসহ শিক্ষা প্রতিষ্ঠানের সকলকেই সচেতন হতে হবে। শিক্ষার্থীদের শতভাগ সুরক্ষায় রাখতে হবে। তিনি স্কুলের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।




No comments
please do not enter any spam link in the comment box.