Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    কুষ্টিয়ার কুমারখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারিয়ে নিঃস্ব দিনমজুরি ইয়ার আলী

    আশরাফুল ইসলাম মিথুন,কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবযরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৫টি গবাদিপশু পুড়ে গেছে। রোববার ১২ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে যদুবয়রা ইউনিয়নের উত্তর যদুবযরা নিদেনতলা বাজারের পাশে ইয়ার আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।


    স্থানীয়রা জানায়, রাত ১টা ১৫ মিনিটের দিকে ইয়ার আলীর গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পাশের থাকার ঘরে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও পুড়ে যায় দুটি ঘর। আগুনে দুটি ছাগল রক্ষা পেলেও তার আরো ৫টি ছাগল আগুনে পুড়ে মারা যায়।


    ক্ষতিগ্রস্ত দিনমজুর ইয়ার আলী ও তার ছেলে পাপন বলেন, তারা এখানে অল্প একটু জমিতে বাস করেন। আগুনে তাদের মাথা গোজার এক মাত্র বসতঘর ও ঘরে রাখা কিছু নদগ অর্থসহ শেষ সম্বল সব কিছু আগুনে পুড়ে তারা এখন নিঃস্ব হয়ে গেছেন।


    যদুবয়রা ইউপি চেয়ারম্যান মো: শরিফুল আলম জানান, দিনমজুর অসহায় পরিবারটি শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। সরকারি অনুদানের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানের কাছে আবেদন দেয়া হবে। আমি ব্যক্তিগতভাবে ও ইউনিয়ন পরিষদ থেকে সর্বাত্মক সহযোগিতা করবো।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad