Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    অভয়নগরে বিল ঝিকরায় শেওলা অপসারণ শুরু

    প্রনয় দাস, অভয়নগর উপজেলা প্রতিনিধি // যশোরের অভয়নগর উপজেলার শুন্দলী ইউনিয়নের বিল ঝিকরায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে শাওলা অপসারণ কর্মসূচি হাতে নিয়েছে বিলের পার্শবর্তী গ্রামবাসী। 


    আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি স্বপন সরকারের নেতৃত্বে প্রায় শতাধিক লোকের উপস্থিতিতে এই কর্মসূচি শুরু হয়।ধারাবাহিকভাবে এই কর্মসূচি চলবে বিল থেকে শেওলা সম্পুর্নরুপে অপসারণ না হওয়া পর্যন্ত। 

    এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল,বাংলাদেশ আ'লীগ সুন্দলী ইউনিয়ন শাখার সভাপতি অধির কুমার পাড়ে, সাধারণ সম্পাদক পরিতোষ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক দিনেশ বিশ্বাস,  ইউপি সদস্য অপুর্ব লাল ধর প্রমুখ।

    ভবদহ কবলিত এলাকার দুর্ভোগের কথা চিন্তা করে এই উদ্যোগ গ্রহণ করে কিছু হৃদয়বান ব্যক্তি। শেওলা অপসারণ কাজ সম্পুর্ন হলে এলাকায় দারিদ্র্যতা লাঘবে সরকারি ভাবে বিলে মৎস্য উন্মুক্ত করনের মাধ্যমে মৎস্য অধিদপ্তরের কাছ থেকে সহায়তা চেয়েছেন এলাকার সাধারণ মানুষ।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad