Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে ২০জন

    খুলনার খবর// খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের সামনে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  কমপক্ষে ২০/২৫  জন আহত হয়েছে। আহতদের পাটকেলঘাটা সাতক্ষীরা বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়,গতকাল রোববার বেলা আড়াটার দিকে পাটকেলঘাটা হারুণ অর  রশিদ কলেজের বিপরীত দিক থেকে আসা ট্রাক সাতক্ষীরা (ট – ১১-০২০৬) ও খুলনাগামী  যাত্রীবাহী বাস আববাস খুলনা মেট্রো – (জ -১১-০১৬৭) এর মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার মারাত্বক আহত হয়। আহত  ট্রাক ড্রাইভার কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে  সাতক্ষীরা নিয়ে যাওয়া হয়।তাৎক্ষনিকভাবে ট্রাক ড্রাইভারের পরিচয় পাওয়া যায়নি।

    এ ঘটনায় আহত কিছু ব্যক্তির পরিচয় পাওয়া গিয়েছে তারা হলেন,  খুলনার বারান্দির টেকের হাটের  নির্মল মন্ডল (৫০)  খুলনার গিলেতলা  ইলিয়াস হোসেন (২৫), সাতক্ষীরার সুলতানপুর গ্রামের  রুনা বেগম (৫০),  চোমর খালী গ্রামের সাধনা মন্ডল (৪৫), খুলনা শিরোমনির রেখা বেগম (৩৮)।এদেরকে পাটকেলঘাটার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।  এঘটনায় সড়কে সকল প্রকার  যান  চলাচল বন্ধ হয়ে যায়।  এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌছে যান চলাচল স্বাভাবিক করে।

    পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  নাজমুল হুদা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে  আহতদের  উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করি ।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad