মেট্রোরেলের আরও চারটি বগি ও দুই ইঞ্জিন পৌঁছেছে মোংলা বন্দরে
মোংলা প্রতিনিধি// জাপান থেকে মেট্রোরেলের আরও চারটি বগি ও দুই ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে এসে পৌঁছেছে।গতকাল রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে পানামার পতাকাবাহী ‘এমভি প্রিসিয়ার্স কোরাল’ নামের জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে।
গত ২৫ আগস্ট জাপানে কোবে বন্দর থেকে জাহাজ বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছিল। মেট্রোরেলে বগি ও ইঞ্জিন ছাড়াও ২৪৪ টনের আরও ২০টি প্যাকেজের সরঞ্জাম এসেছে। জাহাজ থেকে এরই মধ্যে এসব নামানোর কাজ শুরু হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, দেশে আমদানি হওয়া মেট্রোরেলের এসব বগি মোংলা বন্দরে খালাস হওয়ার ক্ষেত্রে বন্দরের সক্ষমতার প্রমাণ করেছে।
এমভি প্রিসিয়ার্স কোরাল জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, ইঞ্জিন ও বগি খালাস করা হলে এগুলো ঢাকায় দিয়াবাড়ি ডিপোতে নেওয়া হবে।




No comments
please do not enter any spam link in the comment box.