পাইকগাছায় ইউপি নির্বাচন অবাধ,সুষ্ঠু,ও নিরপেক্ষ হবে,প্রশাসন কঠোর অবস্থানে (ডিসি)মনিরুজ্জামান
মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি// খুলনার জেলা প্রশাসক (ডিসি) মোঃ মনিরুজ্জামান তালুকদার বলেছেন, অবাধ , সুষ্ঠু নিরপেক্ষ গ্রহনযোগ্য ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তায় জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসন থাকবে অনঢ় এবং দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ ।পাইকগাছায় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোন প্রকার অনিয়ম ও বিশৃংখলার চেষ্টা করা হলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে পাইকগাছা উপজেলার ৯ ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইন- শৃঙ্খলা ও আচারণ-বিধি প্রতিপালন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি আরো বলেন, আগামী ২০ সেপ্টেম্বর নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। তিনি আচারণ বিধি মেনে সকলকে নির্বাচনী প্রচারণা এবং ধর্মীয় প্রতিষ্ঠানকে প্রচারে ব্যবহার না করার আহবান জানিয়ে সকল ভোটারদের ভোট কেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ারও আহ্বান জানান।
প্রার্থীদের উদ্দেশ্যে ডিসি বলেন জনগনের ভোটে নির্বাচিত হওয়ার মর্যাদা অনেক বেশি অতএব আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনী পরিবেশ নষ্ট করবেন না। নিজে অপকর্ম করে অন্যের উপর দায় চাপানোর চেষ্টা করবেন না। আইন সবার জন্য সমান নির্বাচনে যদি কেউ পেশি শক্তি ব্যবহার করার চেষ্টা করেন তাহলে তা কঠোর ভাবে প্রতিহত করা হবে।
তিনি আরো বলেন তাছাড়া আমাদের কাছে লাল, সবুজ, হলুদ সহ সবধরণের কার্ড রয়েছে। নির্বাচনে যে যেমন আচারণ করবে তার বিরুদ্ধে তেমন কার্ড ব্যবহার করা হবে।
নির্বাচনে পর্যাপ্ত র্যাব, বিজিবি, পুলিশ মোতায়েন থাকবে, নিরাপত্তার কোন ঘাটতি থাকবে না উল্লেখ করে তিনি বলেন সবাই আচারণ বিধি মেনে প্রচার প্রচারনা করুন, প্রশ্ন বিদ্ধ হয় কেউ এমন কিছু করবেন না। নির্বাচনে ভিন্ন কিছু করার সুযোগ থাকবেনা এবং কেউ যদি এধরণের চিন্তা করে থাকে তাহলে তা মাথা থেকে ঝেড়ে ফেলার পরামর্শ দেন ডিসি। সকলের সহযোগীতায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ডিসি মনিরুজ্জামান।
তিনি সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস আয়োজিত প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা ও আচরণ-বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ খুলনার উপ-পরিচালক ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার ঘোষ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার এম মাজহারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আনেয়ার ইকবাল মন্টু, সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল সাইফুল ইসলাম, সহকরী কমিশনার ভুমি শাহরিয়ার হক ও উপজেলা নির্বাচন অফিসার কামাল উদ্দীন আহমেদ।
উপস্থিত ছিলেন ৯ ইউপি নির্বাচনের সকল চেয়ারম্যান প্রার্থী। এর আগে ডিসি ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণে ব্রিফিং প্রদান করেন।




No comments
please do not enter any spam link in the comment box.