Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    পাইকগাছার গদাইপুরে নৌকার প্রতিকের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা খুলনা প্রতিনিধি: - আসন্ন ২০ সেপ্টেম্বর ২০২১ স্থানীয় সরকার নির্বাচনে ৭নং গদাইপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ জিয়াদুল ইসলাম জিয়াকে বিপুল ভোটে বিজয়ের লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


    বৃহস্পতিবার সন্ধায় গদাইপুর ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বাজার চাঁদনি চত্বরে সরদার সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল  মন্টু, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ'লীগের সদস্য শেখ আনিসুর রহমান মুক্ত,বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমীরণ সাধু, যুগ্ন-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু,আ'লীগ নেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, নির্মল চন্দ্র অধিকারী,কাজী সাখাওয়াত হোসেন পাপ্পু, এ্যাড শেখ আবুল কালাম আজাদ,শেখ জিয়াউর রহমান,এম এম আজিজুল হাকিম, শেখ মাহতিম ইসলাম সুমনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন আঃ আজিজ মোড়ল, মোঃ শহিদুল ইসলাম,তরিকুল ইসলাম, পৌরসভা ছাত্রলীগের সম্পাদক রায়হান পারভেজ রনি,মেহেদী হাসান নান্টু মাজহারুল ইসলাম মিথুন মোঃ আনোয়ার হোসেন,সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । আলোচনা ও মতবিনিময় সভায় বক্তারা বলেন নৌকা বিজয়ী হলে এলাকার উন্নয়ন হয়। আগামী দিনে অত্র এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার প্রর্থীর পক্ষে কাধে কাধ মিলিয়ে কাজ করার আহবান জানান।


    নৌকার প্রতীকের পদপ্রার্থী শেখ জিয়াদুল ইসলাম জিয়া বলেন আগামী ২০শে সেপ্টেম্বর আপনাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে শাসক নয় সেবক হয়ে আপনাদের পাশে থাকবো।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad