Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    পাইকগাছার গদাইপুরে নির্বাচনকে নিরুপক্ষ করতে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

    মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি//  পাইকগাছার গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সুষ্ঠ, সফল ও নিরুপক্ষ করতে গদাইপুর ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান  সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় গদাইপুর ইউনিয়ন পরিষদ ভবনে নিজস্ব কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় আনারস প্রতিকের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গাজী জোনায়েদুর রহমান সাংবাদিকদের বলেন, ভোটারা যাতে নির্ভয়ে কেন্দ্র ভোট দিতে যেতে পারে সে ব্যবস্থা নির্বাচন কমিশন করবেন। প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কার কর্মিসমার্থকরা তার বিরুদ্ধে বিভিন্ন রকম কুতসা রটনা করছেন। তিনি সেই কুতসার নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আরো দাবী করেন যেতেতু গদাইপুর সদর ইউনিয়ন সেহেতু ভোটের দিন সকালে যেন কেন্দ্র ব্যালোট পেপার দেন নির্বাচন কমিশন।  এ সময় বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র আনারস প্রতিকের প্রার্থী গাজী জুনায়েদুর রহমান আরো বলেন, ইতিমধ্যে কিছু প্রার্থী ও তার অনুসারীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে ত্রাস সৃষ্টি করছে। বাড়ি বাড়ি যেয়ে ভয়-ভীতি প্রদর্শন, বহিরাগতদের মহড়া বন্ধে প্রশাসনের নিকট জোর দাবী জানান। তিনি পুরাইকাটী, মানিকতলা, হিতামপুর, গদাইপুর, তোকিয়া কেন্দ্রকে ঝুকিপূর্ণ উল্লেখ করে বলেন, এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে জনগনের ভীতি দুর করারও দাবী জানান।


    এ সময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন গাজী সরোয়ার রহমান, মোবারেক গাজী। বিভিন্ন গর্ণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

    এ বিষয়ে নৌকার প্রার্থী শেখ জিয়াদুল ইসলাম জিয়ার  কাছে জানতে চাইলে তিনি বলেন বর্তমান চেয়ারম্যান ও চশমার প্রতীক গাজী জুনায়েদুর রহমান সাংবাদিকদের সাথে কাছে যে তথ্য দিয়েছেন এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন জনগণ যদি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই তাহলে নৌকা মার্কায় ভোট দিবেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad