Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    মাগুরায় যাত্রীবাহী পরিবহন উল্টে খাদে,নিহত ৪ আহত ২০

    খুলনার খবর// মাগুরা-যশোর সড়কের রামকান্তপুর এলাকায় যাত্রীবাহী পরিবহন খাদে পড়ে ঘটনাস্থলে ২ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


    পুলিশ ও প্রতক্ষদর্শী জানায়,গতকাল রোববার দুপুরে যশোর থেকে বিসমিল্লাহ পরিবহনের একটি বাস অন্তত ৪০ জন যাত্রী নিয়ে মাগুরার উদ্দেশে ছেড়ে আসে।বেলা সাড়ে ৩টার দিকে পরিবহনটি মাগুরার শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।এতে ৪জন নিহত ও আহত হন কমপক্ষে ২০জন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে খাদে পড়ে যাওয়া বাসটিকে উদ্ধার করে।


    দুর্ঘটনায় নিহত ৪ জন হলেন, ছহিরন বেগমের বাড়ি মাগুরার শালিখা উপজেলার দিঘল গ্রামে। নিহত অপর নারী যাত্রী নাজমা খাতুনের বাড়ি একই উপজেলার শতখালি গ্রামে। নিহত অপর দুইজনের মধ্যে একজনের নাম মামুন। তিনি গাড়ির হেলপার। তার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ এলাকায়।অপর জনের পরিচয় জানা যায়নি।


    শালিখা থানার ওসি হোসেন আল মাহবুব জানান, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেলেও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর থেকে গাড়ির চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিহত অপর ব্যক্তি গাড়ির চালক কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad