Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    নগরীর ফুলবাড়িগেটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

    খুলনার খবর// নগরীর ফুলবাড়িগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আনোয়ার হোসেন ভোলা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।আজ শনিবার দুপুর ১ টায় ফুলবাড়িগেট সংলগ্ন রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বাক ও শ্রবণ প্রতিবন্ধি ছিলেন। তিনি মহেশ্বরপাশা বনিকপাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।


    খানজাহান আলী থানার এসআই আসাদ জানায়, বেলা ১ টার দিকে আনোয়ার হোসেন ভোলা ফুলবাড়িগেট বাজারের ভেতরে একটি গলি হয়ে রেল ক্রসিং এর উত্তর পাশে একটি গ্যারেজের দিকে যাচ্ছিলেন।এসময় যশোর থেকে খুলনাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তার মাথা ফেটে দু’ভাগ হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে জিআরপি’র কাছে হস্তান্তর করেছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad