অভয়নগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - খুলনার খবর
প্রনয় দাস,অভয়নগর উপজেলা প্রতিনিধি // যশোরের অভয়নগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।গতকাল ৪ অক্টোবর সোমবার উপজেলার সভাকক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃংখলা, বিদ্যুৎ ব্যবস্থা সহ আরও অনেক বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, অভয়নগর হায়ওয়ে পুলিশের ওসি সাহেব, অভয়নগর থানা পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, আনসার বিডিপি অভয়নগর উপজেলা কমান্ডার সহ আরও অনেক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান তার বক্তব্যে বলেন, উপজেলার প্রতিটি মন্দিরেই সার্বক্ষণিক কঠোর নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে।যাতে কোথাও কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে।
সভায় আরও উপস্তিত ছিলেন, উপজেলার সকল মন্দিরের সদস্যবৃন্দ, উপজেলা ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ প্রমুখ।



No comments
please do not enter any spam link in the comment box.