অভয়নগরে শারদীয় দুর্গাপূজা ২০২১ উপলক্ষে মন্দিরে বরাদ্দকৃত অর্থ বিতরণ
প্রনয় দাস, অভয়নগর উপজেলা প্রতিনিধি // যশোরের অভয়নগরে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০অক্টোবর বিকাল ৫টায় নওয়াপাড়া কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে সরকার কতৃক বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়েছে।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৪ আসনের জাতীয় সাংসদ বাবু রনজীত কুমার রায়।
সভায় অভয়নগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বাবু বিস্নু পদ দত্তের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অর্থ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর ৪ আসনের জাতীয় সাংসদ বাবু রনজীত কুমার রায় এমপি মহদয়, নওয়াপাড়া পৌর মেয়র অভয়নগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান প্রমুখ।
আলোচনায় দূর্গাৎসব উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন সকল সন্মানিত ব্যাক্তিবর্গ বৃন্দ।
আলোচনা শেষে মাননীয় প্রধান অতিথি বাবু রনজীত কুমার রায় এমপি নওয়াপাড়া কালিবাড়ি মন্দির কমিটির সভাপতির নিকট অনুদানের বরাদ্দকৃত অর্থ প্রদান করেন।
এরপর পরপর উপজেলার সকল মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট এই অর্থ বিতরণ করা হয়। এ বছর উপজেলায় মোট ১২৭ টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।



No comments
please do not enter any spam link in the comment box.