নড়াইলে বিশ্ববরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত
আলমগীর হোসেন, লোহাগড়া,নড়াইল// নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল রোববার এ উপলক্ষে এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে এস এম সুলতান কমপ্লেক্স ও শিশুস্বর্গে কোরআনখানি, শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পণ, কবর জিয়ারত এবং দোয়া মাহফিল হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এস এম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, এস এম, সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মূর্ছনা সংগীত নিকেতনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. কামরুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয়কুমার কুণ্ডু, প্রেসক্লাব সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম টুলু, এস এম সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদি বালা বৈরাগী, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ, গ্রীন ভয়েস নড়াইল জেলার সমন্বয়ক শরিফুজ্জামান প্রমুখ।



No comments
please do not enter any spam link in the comment box.