শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন যশোর পুলিশ সুপার
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি// হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসব ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যশোর বেনাপোল পোর্ট থানা, শার্শা ও ঝিকরগাছা থানার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়।পুলিশ সুপার পরিদর্শনকালে তার পক্ষ থেকে প্রতিটি মন্দিরে শারদীয় শুভেচ্ছা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিটা মন্দির তথা যশোর জেলা নিরাপত্তার চাদরে ঘেরা রয়েছে। যদি কোন ব্যক্তি কোন প্রকার বিশৃংখলার সৃষ্টি করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। একই সাথে তিনি প্রতিটা মন্দির কমিটির সদস্যদের নামাজের সময় ঢাক-ঢোল বন্ধ রাখার আহবান জানান এবং যথা সময়ে প্রতিমা বিসর্জনের জন্য সকলকে বিশেষ ভাবে অনুরোধ করেন।এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।



No comments
please do not enter any spam link in the comment box.