লোহাগড়া পৌরসভা নির্বাচন, মেয়র পদে লড়ছে ৬ জন
আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল) নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে রবিবার (১০ অক্টোবর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামিলীগের ২ বিদ্রোহী প্রার্থীসহ মেয়র পদে ৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
পৌরসভার মেয়র পদে আওয়ামিলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত লোহাগড়া উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান। বিদ্রোহী প্রার্থীদের মধ্যে উপজেলা আওয়ামিলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন আলা ও উপজেলা আওয়ামিলীগ এর সহ-সভাপতি ও যুবলীগের সভাপতি বর্তমান মেয়র আশরাফুল আলম, স্বতন্ত্র প্রার্থী রোজিয়া সুলতানা চামেলি, বাংলাদেশ ওয়াকার্স পার্টির মঈন হাসান কাজল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ জিয়াউল ইসলাম জিয়া। এছাড়া পৌরসভার ৬ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। সহকারী রিটার্ননিং অফিসার মোঃ জসিমউদদীন বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ৭ম ধাপের পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো রবিবার (১০ অক্টোবর) মনোনয়ন পত্র বাছাই সোমবার (১১ অক্টোবর) বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১২ থেকে ১৪ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতিক বরাদ্ধ ১৮ অক্টোবর এবং ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ ২ নভেম্বর। এবার লোহাগড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডে ১১ টি ভোট কেন্দ্রে ভোট হওয়ার কথা রয়েছে। নির্বাচনি সুষ্ঠ পরিবেশ না থাকায় বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছেন না।



No comments
please do not enter any spam link in the comment box.