Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    লক্ষীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালি মাতা মন্দির ঘুরে গেলেন সাংসদ মাশরাফি বিন মুর্তজা

    আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল)//নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির ঘুরে গেলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা।

    আজ সোমবার দুপুরে তিনি লক্ষীপাশাস্থ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালি মাতা মন্দির পরিদর্শন করেন। এ সময় মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।এমপি মাশরাফি বিন মুর্তজা মন্দিরের পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ, পুরোহিত, ঢাকি,কর্মকর্তা - কর্মচারী  সহ আগত ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি মন্দির এলাকা ঘুরে দেখেন।

    পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সহ -সম্পাদক প্রভাষক সাংবাদিক রুপক মুখার্জি, কোষাধ্যক্ষ তপন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শিব প্রসাদ ভট্টাচার্য, প্রচার সম্পাদক কাজল পাল,  জেলা ছাত্র লীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, লোহাগড়া উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মুন্সি জোসেফ, লোহাগড়া পৌর প্রেসক্লাবের সভাপতি শিমুল হাসান, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান প্রমুখ। এমপি মাশরাফি বিন মুর্তজা মন্দিরের সাম্ভাব্য সকল সহযোগিতা করবেন বলে উপস্থিত ভক্তদের আশ্বাস দেন। 

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad