Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    বাগেরহাটে ঠিকাদার গুলির ঘটনায় আটক ১

    খুলনার খবর// বাগেরহাটে মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণেই ঠিকাদার সিরাজুল ইসলামকে (৪০) গুলি করা হয়। এ ঘটনায় ঠিকাদার সিরাজুল ইসলাম বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে তিনি ঘটনার কারণ হিসেবে একই এলাকার দুলাল আকন নামের এক মাদক ব্যবসায়ীর মাদক কারবারে বাধা দেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন।


    এদিকে ঠিকাদার সিরাজুল ইসলামের পায়ে গুলি করার ঘটনায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে রোববার (১০ অক্টোবর) ভোর রাতে দুলাল আকনকে (৩৫) ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। আটক দুলাল বাগেরহাট শহরের পশ্চিম হাড়িখালী এলাকার শাহাজাহান আকনের ছেলে।


    বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম আজিজুল ইসলাম বলেন, ঠিকাদার সিরাজুল ইসলাম মনককে গুলি করার ঘটনায় শনিবার রাতে সে নিজে বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় দুলাল আকন নামের একজনকে আটক করা হয়েছে। আটক দুলালের নামে বাগেরহাট মডেল থানায় মাদক ও মারামারিসহ ১১টি মামলা রয়েছে। এসব মামলায় সে জামিনে ছিলেন।


    উল্লেখ, গত শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট শহরতলীর পশ্চিম হাড়িখালী এলাকায় মোটরসাইকেলে আসা সন্ত্রাসীদের গুলিতে সিরাজুল ইসলাম মনক (৪০) গুরুতর আহত হয়। এ ঘটনার পর বাগেরহাট শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিকাদার মনক বাগেরহাট শহরতলীর কৃষ্ণনগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad