Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    আজ মহাঅস্টমী - খুলনার খবর

    ইমরান হোসেন, বটিয়াঘাটা,প্রতিনিধি // সারা দেশের ন্যায় বটিয়াঘাটায় ১১০টি দুর্গা মন্দিরে  উৎযাপন হচ্ছে শারদীয় দুগাপূজা।গত সোমবার পূজা না থাকায় গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গোৎসব । যা আগামী ১৫ অক্টোবর শুক্রবার মহা "বিজয়া"র  মধ্য দিয়ে সম্পন্ন হবে ।

    অন্যদিকে শারদীয় দুর্গোৎসবকে উৎসবে প্রাণবন্ত করতে বিভিন্ন পূজা উদযাপন কমিটি সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানমালায়  সাজিয়েছে বলে জানা যায় । অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে, আরতী- উলুধ্বনী -শঙ্খধ্বনী-নৃত্য প্রতিযোগীতা, পৌরানিক  ধর্মীয় নাটক, আলোকসজ্জা ও মহাদশমীর বিজয়া উপলক্ষ্যে মেলা । পূজাকে ঘিরে আসন্ন সম্ভাব্য প্রার্থীরা পূজা মন্দির পরিদর্শন,কূশল বিনিময় ও অনুদান প্রদান করার সকল প্রস্তুতি গ্ৰহন করেছে বলে জানিয়েছে একটি সূত্র ।অপরদিকে সরকারি স্বাস্থ্য বিধি মেনে  উপজেলা প্রশাসনের সকল নির্দেশনা বাস্তবায়নে পূজা কমিটি গুলো বদ্ধপরিকর বলে জানিয়েছে, চক্রাখালী দক্ষিণপাড়া মল্লিকের মোড় সার্বজনীন দূর্গা পূজা কমিটির সভাপতি গৌর পদ মল্লিক । বটিয়াঘাটা বাজার  দূর্গামন্দির, সিলিন্দামারি অস্তায়ী মন্দির,সুনিল শুভোর  বাড়ী  দূর্গা মন্দির,ও বটিয়াঘাটা পূজা উৎজাপন কমিটির স্বভাপতি, এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল জানান,  পূজায় আইন শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বদা সতর্ক রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে আনসার, পুলিশ, গোয়েন্দা পুলিশ র্র্যার ও সাদা পোশাকে বিভিন্ন বাহিনীর সদস্যরা একযোগে কাজ করবে বলে তিনি জানান । এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান জানান, খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার এর নির্দেশনা মোতাবেক আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি  অপ্রীতিকর ঘটনা এড়াতে ভ্রাম্যমান আদালত পরিচালনার ব্যবস্থা ও রাখা হয়েছে ।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad