খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত
খুলনার খবর// “অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা গাজী মেডিকেল কলেজ ও হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের আয়োজনে আজ (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত হয়েছে।এ উপলক্ষ্যে সকালে এক বর্ণাঢ্য র্যালী বের হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিমউদ্দিন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হোসেন, হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান , অধ্যক্ষ প্রফেসর ডা. বঙ্গ কমল বসু, ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোস্তফা আল মামুন প্রমূখ।
এছাড়া গাজী মেডিকেল কলেজ ও হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের উদ্যোগে ১০-১৪ অক্টোবর পর্যন্ত ৫ দিন ব্যাপী ফ্রি মানসিক স্বাস্থ্য স্ক্রিনিং পরিচালিত হবে।
উল্লেখ্য,১৯৯২ সাল থেকে প্রতি বছরের ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়ে আসছে।



No comments
please do not enter any spam link in the comment box.