কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি সাগর, সম্পাদক ডাবলু নির্বাচিত
খুলনার খবর// কুষ্টিয়া প্রেসক্লাবের আগামী দুই বছরের নেতৃত্বে থাকবেন আল-মামুন সাগর ও আনিসুজ্জামান ডাবলু।
গতকাল শনিবার (০৯ অক্টোবর) দ্বিবার্ষিক নির্বাচনে আল-মামুন সাগর সভাপতি ও আনিসুজ্জামান ডাবলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে জয়লাভ করেছেন নুরুন্নবী বাবু ও ডা. গোলাম মওলা।মোট ১০৬ জন ভোটারের মধ্যে ১০৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
যুগ্ম সম্পাদক পদে আবু মনি জুবায়েদ রিপন ও পিএম সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে এম লিটন-উজ্জ-জামান। দফতর সম্পাদক পদে নাহিদ হাসান তিতাস, প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে তৌহিদী হাসান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে নিজাম উদ্দিন জয়লাভ করেন।
এছাড়াও নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন- আবদুর রশীদ চৌধুরী, জহুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক বাচ্চু, চৌধুরী মুরশেদ আলম, হাসান আলী, আহসান আলী বিশ্বাস, ইব্রাহিম হোসেন মেরাজ, দেলোয়ার মানিক ও সামসুন্নাহার কথা।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল আলীম জানান, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে দুটি প্যানেলে বিভক্ত হয়ে ১৯ পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী অংশ নেন। দিনশেষে রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।



No comments
please do not enter any spam link in the comment box.