Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    পাইকগাছায় নৌকা প্রতিকের কর্মীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মারপিটে আহত ১


    মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি : - পাইকগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের জেরে সতন্ত্র প্রার্থী নৌকা প্রতিকের প্রার্থীর কর্মী সমার্থককে পিটিয়ে আহত করেছে। এলাকাবাসী আহতকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি উপজেলার রাড়ুলী ইউপির বাঁকা বাজারে। এঘটনায় থানায় মামলা হয়েছে। 


    মামলা ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, গত ৯ অক্টোবর স্বতন্ত্র চশমা প্রতিকের প্রার্থী মোঃ শাহিন গাজী নৌকা প্রতিকের কর্মী শিক্ষক আশিষ কুমার (৪৭) নির্বাচনের সময় বক্তব্য দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ৯অক্টোবর শনিবার দুপরে বাঁকা বাজারস্থ গাছতলা মন্দিরের রাস্তার উপর পৌছালে মৃত ইসলাম গাজীর পুত্র শাহীন গাজী (৪২), রজব গাজীর পুত্র কাজল গাজী (৩৪), মৃঃ সায়েদ গাজীর পুত্র গনি গাজী (৪০) মারপিট করে আহত করে।  এসময় তার পকেটে থাকা প্রায় আট হাজার টাকা ছিনিয়ে নেয়। তার ডাক চিৎকারে এলাবাসী আসলে জীবননাশের হুমকি দিয়ে চলে যায়। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ১১ অক্টোবার শিক্ষক আশিষ বাদী হয়ে মামলা করে।

    পাইকগাছা থারার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, শিক্ষকের মারপিটের ঘটনায় আসামী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহিন গাজীকে সোমবার রাতে আটক করে মঙ্গলবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালত সূত্রে জানাগেছে,বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানী শেষে তার জামিন মঞ্জুর করেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad