পাইকগাছায় ইয়াসে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ২শ ব্যান্ডেল টিন ও প্রায় ৭লাখ টাকার চেক বিতরণ
মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা খুলনা প্রতিনিধি : পাইকগাছায় গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের মধ্যে ২শ ব্যান্ডিল ঢেউ টিন ও ছয় লাখ পঁচাত্তর হাজার টাকা বিতরণ সম্পন্ন হয়েছে।
পাইকগাছা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানাগেছে, চলতি বছর ঘূর্ণিঝড় ইয়াসের সময় উপকূলীয় পাইকগাছা উপজেলার বিভিন্ন ব্যক্তির ঘরের চাল ও বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ইয়াস পরবর্তী সময়ে সরকার কর্তৃক ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের জন্য ২শ ব্যান্ডেল ঢেউ টিন ও ছয় লাখ পঁচাত্তর হাজার টাকা বরাদ্দ দেন। ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠান যাচাই করে প্রয়োজন মোতাবেক সাবেক উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বরাদ্দ প্রদান করেন। সেই বরাদ্দ অনুযায়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস স্ব-স্ব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকুলে ঢেউ টিন ও ছয় লাখ পঁচাত্তর হাজার টাকা স্বচ্ছতার মধ্যদিয়ে বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ঢেউটিন ও চেক বিতরণ করার সময় উপস্থিত ছিলেন সুমন আল মামুন, সুজয় মিস্ত্রি, আব্দুস সালাম প্রমুখ।
পাইকগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, ইয়াস পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ১১৩২ টি আবেদন জমা হয়। সাবেক উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও আমি নিজে যাচাই বাছাই করে ৭০টি অধিক ক্ষতিগ্রস্ত ও ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে টিন ও মেরামতের জন্য চেক বিতরণ সম্পন্ন করেছি।



No comments
please do not enter any spam link in the comment box.